জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য রাঙামাটি জেলা প্রশাসনের তিন অতিরিক্ত জেলা প্রশাসককে রাঙামাটির দশটি উপজেলার নির্বাচনী কার্যক্রম তদারকির দায়িত্ব প্রদান করা হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক,জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার একেএম মামুনুর রশীদ সাক্ষরিত এক অফিস আদেশে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামকে রাঙামাটি সদর,নানিয়ারচর এবং কাউখালি উপজেলা,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএম শফি কামালকে বাঘাইছড়ি,লংগদু,বরকল ও জুরাছড়ি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলমকে কাপ্তাই,রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার দায়িত্ব প্রদান করা হয়েছে।
এই কর্মকর্তা নির্বাচনী কার্যক্রম মনিটরিং করার পাশাপাশি সার্বিক পরিস্থিতি সম্পর্কে রিটার্নিং অফিসারকে নিয়মিত অবহিত করবেন বলেও আদেশে জানানো হয়েছে।