দীঘিনালা প্রতিনিধি
দীঘিনালায় যৌথবাহিনীর তল্লাশি দলের হাতে অস্ত্র,গুলিসহ পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র প্রসীত খীসার নেতৃত্বাধীন অংশের এক কর্মী আটক হয়েছে। বৃহষ্পতিবার ভোর রাতে উপজেলার বাবুছড়া-দীঘিনালা সড়কের বাঘাইছড়িমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আইনশৃংখলাবাহিনীর সূত্র জানায়, আটকৃত সুনীল চাকমা ওরফে সুভাষ (২৭) উপজেলার মেরুং ইউনিয়নের গবছড়ি এলাকার মৃত বিমল চন্দ্র চাকমার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে গভীর রাতে সড়কে তল্লাশি অভিযান পরিচালনা করে। মোটরসাইকেল আরোহী সুভাষকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন আইনশৃংখলাবাহিনী তাঁকে আটক করতে সক্ষম হয়। পরে তল্লাশি করে তার নিকট থেকে একটি পিস্তল (৭.৬৫ মি.মি. চায়না) একটি ম্যাগাজিন, ৫রাউন্ড গুলি, নগদ ১৭হাজার ৬৩৫টাকা, দুইটি মোবাইল ফোন এবং চাঁদা আদায়ের রশিদ বই জব্দ করা হয়।
