সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক জেলার দীঘিনালায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবার ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে ২৯লাখ টাকা আর্থিক অনুদান বিতরণ করেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র নারীদের মাঝে এ টাকা বিতরণ করা হয়। প্রতিজনকে ৪হাজার টাকা করে মোট৭২৫জনের মাঝে ২৯ লাখ টাকা বিতরণ করা হয়। এর মধ্যে ২০৫ পরিবারের ২০৫ নারী এবং ৫২০ জন শিক্ষার্থী রয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, খাগড়াছড়ি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, বোয়ালখালী (সদর) ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, সঞ্চালনায় ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর মো, মাইন উদ্দিন।
