বান্দরবানে আওয়ামীলীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নৌকা প্রতীক নিয়ে ষষ্ঠবারের মত বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। এজেন্টদের পাওয়া তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রাপ্ত তথ্যে মতে, জেলার ১৭৬টি ভোট কেন্দ্রে মধ্যে নৌকা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং পেয়েছে ১ লাখ ৪৭ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী পেয়েছেন ৫৮ হাজার ৭১০ ভোট। বেসরকারী ফলাফলে আওয়ামীলীগের প্রার্থী নৌকা বীর বাহাদুর উশৈসিং ৮৮ হাজার ২৯২ ভোটে ষষ্ঠবারের মত নির্বাচিত হয়েছেন।
বর্তমানে পার্বত্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা বীর বাহাদুর ৯১ সাল থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন।
Previous Articleরাঙামাটির ১১৫ কেন্দ্রের ফলেই জয়ের পথে নৌকা
Next Article রাঙামাটিতে বিজয়ী নৌকার দীপংকর তালুকদার
