রাঙামাটির কাউখালীতে ৪৭তম সমবায় দিবস ২০১৮ পালিত হয়েছে। উপজেলা সমবায় অফিস কাউখালীর আয়োজনে রবিবার সকালে সমবায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায় র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে অফিসার্স কল্যাণ ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা এর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধুরী, এতে অন্যান্যদের মধ্যে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আশ্রাফ উদ্দিন রুমি, বিআরডিবির চেয়ারম্যান বেলাল উদ্দিন, কলমপতি কাঠ ব্যাবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল মোতালেব মেম্বার, সাধারণ সম্পাদক সামশুদ্দিন, শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ভূইয়া প্রমূখ।
