মাটিরাঙ্গা উপজেলার মুসলিম পাড়া এলাকার মো: শরিয়ত উল্লাহ ছেলে মো: মাসুদ রানা (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
নিরাপত্তাবাহিনী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে মো: মাসুদ রানা মুসলিম পাড়া এলাকাতে ইয়াবা বিক্রি করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনাল স্টাফ অফিসার মেজর মাজহারুল ইসলাম ভূইঁয়া নেতৃত্বে দ্রুত নিরাপত্তাবাহিনী একটি টহল দল টনাস্থলে পৌঁছে মো: মাসুদ রানাকে আটক করে। আটকের পর মাসুদ রানাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মো: মাসুদ রানা দীর্ঘদিন যাবত এলাকাতে ইয়াবা ব্যবসা চালিয়ে আশার কথা স্বীকার করেছেন নিরাপত্তাবাহিনীর কাছে। প্রাথমিক জিজ্ঞাাসাবাদের পর আটককৃতকে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো: জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাটিরাঙ্গা মুসলিমপাড়া গ্রামের মো: শরিয়ত উল্লাহর নিজ বাড়ি থেকে এক ইয়াবা ব্যবসায়ীকে পুুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ।