কাউখালীর বেতবুনিয়াতে চলন্ত বাস থেকে পড়ে বাস হেলপার ইউনুস আলী (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কাউখালী থানা পুলিশ।
জানা গেছে- রাঙামাটি থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী দ্রতযান (চট্টমেট্রো জ ১১-০৩৯০) বাসটি পুলিশ ফাঁড়ি ক্রস করার সময় ছাদে থাকা বাসটির হেলপার গাছের সাথে ধাক্কা খেয়ে বাস থেকে পরে যায়। পরে বাসটির চালক তাকে উদ্ধার করে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত যুবক রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া বাজার মফিজের টিলা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনাচার্জ সুব্রত কুমার সরকার জানান- লাশ পুলিশের হেফাজতে আছে। নিহতের স্বজন মামলার প্রক্রিয়া করছে। মামলা হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Previous Articleদূষন রোধে সচেতনতামূলক প্রচারভিযান কাউখালীতে
Next Article আবারো রাজনীতির মাঠে মনিস্বপন!