‘ময়লা আবর্জনা যথাস্থানে ফেলব, ঘরের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখব, সুন্দর বাসযোগ্য পরিবেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালীতে ময়লা-আবর্জনার সুষ্ঠু ব্যবস্থানা ও পরিবেশ দুষনরোধ বিষয়ক সচেতনাতামূলক প্রচারনা চালানো হয়েছে। কাউখালী সরকারী ডিগ্রী কলেজের ছাত্রছাত্রীদের আয়োজনে এসআইডি সিএইচটি ও ইউএনডিপির সহযোগিতায় বুধবার সকালে উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ প্রচার চালানো হয়।
এসময় শিক্ষার্থীরা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশ দুষনের ক্ষতিকর দিত তুলে ধরে পথনাটিকা পরিবেশন করে। সচেতনতামূল প্রচারাভিযানে কাউখালী কলেজের প্রভাষক গফুর আহম্মদ, খোরশেদ আলম ও ইউএনডিপির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Previous Articleত্রিপুরা ষ্টুডেন্টস ফোরামকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা
Next Article কাউখালীতে বাস থেকে পড়ে যুবকের মৃত্যু
