কাউখালীতে ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০১৮ পালিত হয়েছে। বৃহস্পতিবার সাকলে যুব উন্নয়ন অধিদপ্তর কাউখালীর আয়োজনে এদিবস পালিত হয়। দিবসটি উৎযাপনের অংশ হিসেবে র্যালি ও আলোচান সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলার পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে অফিসার্স কল্যাণ ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।
কাউখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ¯িœগ্ধা চাকমা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান চৌধুরী, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জয় কুমার সিংহ, প্রাথমিক শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরণ সাহা সহ বিভিন্ন যুব সংঘের প্রতিনিধিবৃন্দ।