ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে প্রায় সোয়া ৩ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ চার আসামির সবাইকে সাত বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এরই প্রতিবাদে রাঙামাটি তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি ছাত্রদলের নেতাকর্মীরা।
রায় ঘোষণার পরপরই জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের নেতৃত্বে শহরের প্রধান সড়কে মিছিল বের করে। এসময় মিছিল থেকে রায় প্রত্যখ্যান করে নানান শ্লোগান দেয়া হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, ‘এই রায় রাজনৈতিক এবং খালেদা জিয়ার বিরুদ্ধে এই অভিযোগও ভিত্তিহীন’।
বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের সহসভাপতি আবু সুফিয়ান রেজা,যুগ্ম সম্পাদক ফজরুল ইসলাম,মাসুদ পারভেজ,কলেজ ছাত্রদলের সভাপতি অলি আহাদসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Previous Articleকাউখালিতে খামারির মৃত্যু
Next Article খালেদার রায়ের প্রতিবাদে রাঙামাটি বিএনপির বিক্ষোভ
