বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটি ট্রাস্ট মামলায় সাজার প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এইসময় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধস্তাধস্তি হতে দেখা যায়।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন চাকমা, জেলা যুবদলের সভাপতি সাইফুল আলম শাকিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা ছাত্রদলের ফারুক হোসেন সাব্বিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা এই রায়কে ফরমায়েশি অ্যাখা দিয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা প্রত্যাহারের দাবি জানান। বক্তারা বলেন, আওয়ামীলীগ পুনরায় ভোটারবিহীন নির্বাচনে জয়লাভের উদ্দেশ্যে বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে একের পর এক মামলায় সাজা দিচ্ছেন। বাংলার মানুষ সরকারের এই অবৈধ কাজ সমর্থন করে না দাবি করে বক্তারা বেগম জিয়ার সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত মুক্তির দাবি জানান।
Previous Articleখালেদা’র রায়ের প্রতিবাদে বিক্ষোভ রাঙামাটি ছাত্রদলের
Next Article ইউএনও’র বদলি আদেশে হতাশ দীঘিনালাবাসী!
