রাঙামাটি শহরের ফরেষ্ট অফিসের ভিতরে ভ্যান গাড়ির উপর নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে ভ্যান গাড়ির উপর নবজাতক শিশু লাশ পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা মো. সোলেমান বলেন, ‘এভাবে নবজাতক শিশুকে ফেলা রাখার জন্য সেই পরিবারকে খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। সবার বেঁচে থাকার অধিকার আছে। যে শিশুটি এভাবে পড়ে আছে তারও বাঁচার অধিকার ছিল। যাতে আর কেউ এভাবে তাদের অবৈধ কাজে ফলে কোন শিশুর জম্ম না দেয়, সেই জন্য শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রতক্ষদর্শী বরাতে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে পথচারির মাধ্যমে ফরেষ্ট অফিসের ভিতরে আম গাছের নিচে থাকা ভ্যান গাড়ির উপর কাথা মোড়ানো এক নবজাত শিশুকে দেখার পর পুলিশকে খবর দিলে, পুলিশ এসে তা উদ্ধার করে।
রাঙামাটি ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের ফরেষ্ট রেঞ্জার, মো. শাহজাহান আলী জানান, ‘আমি অফিসের কাজে ব্যস্ত ছিলাম। অফিসের বাহিরে লোকজনের হট্টগোল দেখে অফিসের লোকজন গিয়ে দেখে আম গাছের নিচে থাকা ভ্যান গাড়ির উপর কাঁথা মোড়ানো এক নবজাত শিশুর লাশ। তখন পুলিশকে খবর দেয়া হয়।
রাঙামাটির কোতয়ালী থানার এসআই সৌরজিৎ বড়–য়া বলেন, ‘বন বিভাগ কর্মকর্তার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্যান গাড়ির উপর এক শিশুকে দেখতে পাই। দেখে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অবৈধ সম্পর্কের ফলে শিশুটির জম্ম। তাদের অপকর্ম ধামা চাপা দিতেই এই কাজ করে থাকতে পারে।
