‘আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে এই পার্বত্য অঞ্চল উন্নয়নের কাজ করে গেছে। আওয়ামী লীগ সরকার পাহাড়ের মানুষের কথা ভাবে, তাদের উন্নয়নের জন্য কাজ করে। তাই পাহাড় উন্নয়নে আওয়ামী লীগ সরকারকে বারবার দরকার।’
রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি ইউনিয়নের বায়তুননূর জামে মসজিদ দ্বিতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিক তালুকদার, জেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি ক্বারী উসমান গনি চৌধুরী, মানিকছড়ি ইউপি সদস্য রিটন বড়ুয়া, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আবছার, সাধারণ সম্পাদক মো. ছালে আহম্মদ সহ স্থানীয় বাসিন্দা।
হাজী মুছা মাতব্বর আরো বলেন, ‘গত জাতীয় নির্বাচনে পাহাড়ের একটা সন্ত্রাসী গোষ্ঠি ভোট ডাকাতি করে তাদের প্রার্থীকে জয় করেন। সে প্রার্থী গত পাঁচ বছরে পাহাড়ে কোন উন্নয়ন মূলক কাজ করতে পারেনি। এবার আর ভোট ডাকাতি করতে দেয়া হবেনা। সর্বস্থরের জনসাধারণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’
হাজী মুছা মাতব্বর এসময় মানিকছড়ি কমিউনিটি টয়লেটও উদ্বোধন করেন।
