“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালীতে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়। তিন দিনব্যাপী চলা মেলায় বিভিন্ন দপ্তরের মোট ৩৭ টি স্টল অংশগ্রহণ করে। এদের মধ্য শ্রেষ্ঠ স্টল হিসেবে নির্বাচিত হয়েছে উপজেলা কৃষি বিভাগ।
মেলার শেষে দিনে উপজলা নির্বাহী অফিসার মোসা: সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ও এ্যানি চাকমা কৃপা, উপজেলা কৃষি অফিসার কাজী মো: সফিকুল ইসলাম, কাউখালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন প্রমূখ।
অতিথিরা অংশগ্রহণকারী প্রতিটি দপ্তরকে সরকারের সাফল্য তুলে ধরে মেলায় অংশ্রগহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
