বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। এসময় তিনি কেক কেটে চ্যানেল আই’র জন্মদিন উদ্যাপন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, প্রেসক্লাব’র সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি একেএম জাহাঙ্গীর আলম ।
এসময় অন্যান্যদের মধ্যে প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, চ্যানেল আই’র বান্দরবান জেলা প্রতিনিধি এস.এম ইসমাইল হাসান, প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজোতি চাকমা, জিটিভির প্রতিনিধি মো. ইছহাক, বৈশাখি টৈলিভিশনের প্রতিনিধি মো. জহিরসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম বলেন, সাংবাদিকরা আমাদের ভালো মন্দ সংবাদে প্রকাশের মাধ্যমে আমাদের ভালো খারাপ দিকগুলো ফুটে উঠে। সাংবাদিকদের লেখনির মাধ্যমে আমরা আমাদের প্রতিদিনের প্রতিছবি দেখতে পায়।
তিনি বলেন, প্রতিজন সাংবাদিককে সৎ ও বস্তুুনিষ্ট সংবাদ প্রকাশ করতে হবে; যাতে জনসাধারণ সঠিক সংবাদ পায়, কোন অসত্য ও মিথ্য সংবাদ প্রকাশ করে কাউকে বিভ্রান্তির মধ্যে ফেলা ঠিক নয়। এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের একসাথে কাজ করার আহবান জানান এবং পার্বত্য জেলা বান্দরবানের উন্নয়ন ও পর্যটন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করার আহবান জানান ।
