গত বৃহস্পতিবার দুপুর ১২টায় দীঘিনালা সড়কের চার মাইল নামক স্থানে উদ্ধারকৃত মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, রাঙামাটি জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম মুন্না, জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামাল, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বক্কর ছিদ্দিক, পৌর কমিটির সভাপতি কাজী মোঃ জালোয়া, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলম, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা সভাপতি মুহাম্মদ ইব্রাহীম, জেলা সিঃ সহসভাপতি মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান খাঁন, সহ-সভাপতি মোঃ বাদশা, যুগ্ম সম্পাদক এহসান উল্লাহ মুন্না, কলেজ সভাপতি মোঃ নজরুল ইসলাম, পৌর কমিটির আহবায়ক মোঃ আবছার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, নিহতের পরিবার ও স্থানীয় জনগণের ভাষ্য মতে তাকে দুইজন যাত্রী ভাড়া নেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। মহালছড়ির সাদিকুলকে যে ভাবে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ঠিক একই ভাবে লংগদু উপজেলার নুরুল ইসলাম নয়ন কেও হত্যা করা হয়েছে। এ অঞ্চলকে বারবার অশান্ত করার অপচেষ্টায় সন্ত্রাসীদের একটি গ্রুপ কয়েকদিন পর পর পার্বত্য নিরিহ বাঙালিদের হত্যা, গুম, অপহরণ করেই যাচ্ছে, কিন্তু এগুলোর সুষ্ঠ তদন্ত পূর্বক বিচার না হওয়ায় আজ আবার এক নিরিহ মোটর সাইকেল চালককে অকালে জীবন দিতে হলো। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাই অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁেজ বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে।
উল্লেখ্য, আজ ২জুন’২০১৭ তারিখ রাত ৯ টায় সমঅধিকার কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা নেতৃবৃন্দের যৌথ সভায় পরবর্তী কর্মসূচী নির্ধারণ করা হবে।(বিজ্ঞপ্তি)