মাটিরাঙ্গা প্রতিনিধি ॥
মাটিরাঙ্গায় সেনা জোন আর্ত-মানবতার সেবায় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন উদ্যোগে আর্ত-মানবতার সেবার উদ্দেশ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে ১২০টি দুস্থ ও অসহায় পরিবারকে এবং অত্র জোনের আওতাধীন প্রত্যন্তঅঞ্চলে এলাকায় টহলের মাধ্যমে ৩০টি দুস্থ ও অসহায় পরিবারসহ সর্বমোট ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি এবং অত্র জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি এ সময় উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরন করেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, ছোলা তৈল, ও চিনি।
ইফতার সামগ্রী পেয়ে সাধারণ জনগণ আবেগ আপ্লুত হন এবং সেনাবাহিনী তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারনের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে।
মানবিক সহায়তা কর্মসূচি শেষে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
