থানচি প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) চেয়ারম্যান কাজী মো: মুজিবর রহমান বলেন, সেনা সদস্য সার্জেন্ট (অবঃ) আনোয়ার হোসেনসহ অপহৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমরা সংঘাত চায় না, শান্তি চায়, পার্বত্য চট্টগ্রামে বান্দরবান জেলা পাহাড়ি-বাঙালিদের মধ্যে একটি সম্প্রীতি বন্ধন ছিল কিন্তু এ সম্প্রীতিকে বিনষ্ট করে আবার অপহরণ, গুম, খুনে লিপ্ত হয়ে আমাদের সম্প্রীতিতে আগুন জ্বালিয়ে দিয়েছে। শীঘ্রই মুক্তি না দিলে আমরা কঠোর আন্দোলনে যাবো বলে হুশিয়ার করেন। শনিবার বান্দরবানে থানচি উপজেলা সদরে রিড সেন্টার প্রাঙ্গণে এক প্রতিবাদ ও মানববন্ধনের প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) আয়োজনের বান্দরবানের থানচি উপজেলায় সার্জেন্ট (অবঃ) আনোয়ার হোসেনকে অপহরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপির) বান্দরবান জেলা সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম সমাবেশে সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদে (পিসিএনপির) বান্দরবান জেলা সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, পার্বত্য জেলার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শতাধিক থানচিবাসী অংশ নেন।
