গণহত্যা দিবস উপলক্ষে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অপারেশন সার্চলাইট নামে অভিযান পরিচালনা করা হয়। এই দিন গভীর রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালিদের ওপর নৃশংস গণহত্যা চালায়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর সৈনিক বীর মুক্তিযোদ্ধা পরিমল চৌধুরী। তাঁর বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হামলার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মীর সোহান মহোদয়। তাঁর বক্তৃতায় তিনি পাকিস্তানি বাহিনীর নৃশংসতা সবার মাঝে তুলে ধরেন এবং পরবর্তীতে গণহত্যা দিবসটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার আশা ব্যক্ত করে তাঁর বক্তব্য শেষ করেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থীসহ সম্মানিত অভিভাবকগণ।
উল্লেখ্য, পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক অপারেশন সার্চলাইটে নিহত ও আক্রান্তদের স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ বাংলাদেশের জাতীয় সংসদে ২৫শে মার্চকে “গণহত্যা দিবস” হিসেবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।(বিজ্ঞপ্তি)
