মাহমুদুল হাসান, বাঘাইছড়ি ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নে অবস্থিত তুলাবান উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তুলাবান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বৃষকেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি থানার ওসি শাহাদাৎ হোসেন, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অংজিং মারমা, উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি আলী হোসেন, মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান আপন চাকমা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞান রঞ্জন চাকমা।
এসময় নবাগত শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
