জিয়াউল জিয়া ॥
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য রাষ্ট্রায়ত্ত কর্ণফুলী পেপার মিল (কেপিএম) থেকে প্রায় ৭০০ টন কাগজ কিনবে নির্বাচন কমিশন (ইসি)।
মিলের মহা ব্যবস্থাপক মহিদুল ইসলাম বলেন ‘জাতীয় নির্বাচনে ব্যালট পেপার হিসেবে ব্যবহারের জন্য ইসি মিল থেকে কাগজ সংগ্রহের ৭০০ টন কাগজ চেয়ে চিঠি পাঠিয়েছে এবং তাদের চাহিদা অনুযায়ী সময়মতো ইসিকে কাগজ দেওয়া হবে।’
নির্বাচনে ব্যালট পেপার ছাপানোর জন্য তিন রঙের কাগজ প্রয়োজন হয়। সাধারণত হলুদ, নীল ও গোলাপি রঙের কাগজ দিয়ে ব্যালট পেপার ছাপানো হয়। চলতি বছর ইসির চাহিদা অনুযায়ী রঙিন কাগজ সরবরাহ করবে কর্ণফুলী পেপার মিল।
কাচামাল সংকটে দীর্ঘদিন খুড়িয়ে খুড়িয়ে চলছে ১৯৫৩ সালে ৪০০ একর জমিতে গড়ে উঠা১০০ মেট্রিক টন সক্ষমতা এই মিলটি। কাচামাল সংকটের কথা জানতে চাইলে মহা ব্যবস্থাপক মহিদুল ইসলাম আরও বলেন, নির্বাচনের এখনো অনেক সময় বাকী হয়েছে। নির্ধারিত সময়ের আগেই আমরা চাহিদা অনুযায়ী ইসিকে কাগজ দিতে পারবো।
শুধু নির্বাচন কমিশন নয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানও কেপিএম থেকে কাগজ সংগ্রহ করে থাকে।
এ ছাড়া সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে সরবরাহ করা পাঠ্যবইয়ে কেপিএমের কাগজ ব্যবহার করা হতো। তবে এবছর বইয়ের জন্য কোন কাগজ সংগ্রহ না করায় কাগজের মান নিয়েও প্রশ্ন উঠেছে।
