নিজস্ব প্রতিবেদক ॥
কর্মময় জীবনের ক্লান্তিকে দূর করতে পরিবার পরিজন নিয়ে নিজেদের মত একটি দিন কাটালো রাঙামাটি পৌর সেবকরা। শুক্রবার সকাল থেকে শহরের অদূরে মায়াবী দ্বীপে বসে এই মিলন মেলা। দিনব্যাপী এই উৎসবে ছিল না আয়োজনের কমতি। পরিবারের সদস্যদের নিয়ে নেচে গেয়ে উদযাপন করতে পেরে খুশি সেবকরা।
রাঙামাটি পৌর সেবক কল্যাণ সমিতির সভাপতি চিত্ত রঞ্জন চাকমা বলেন, আমরা আমাদের মত করে একটি দিন কাটালাম, আশা করছি এতে আমাদের কর্মীদের কাজের গতি অনেক বাড়বে।
তিনি আরও বলেন, আমাদের এই ছোট আয়োজনে রাঙামাটি পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন, প্রকৌশলী প্রবীর বড়ুয়া, স্যানিটারী ইন্সপেক্টর ফিরোজ আল মাহামুদ সোহেল, কনর্জাভেন্সি ইন্সপেক্টর দোলন বড়ুয়া, সুপারভাইজার বিল্পব তালুকদার স্যাররা এসেছিলেন। সমিতির পক্ষ হতে ওনাদের কৃতজ্ঞতা জানাই।
সাধারণ সম্পাদক অমল কুমার দাশ বলেন, আমাদের সামাজিক কিংবা ধর্মীয় দিবসের দিনগুলোতেও কাজ করে যেতে হয়। ফলে পরিবারকে সময় দিতে পারি না। বছরের এই দিনটার জন্য অপেক্ষায় থাকে সবার পরিবার। সুন্দর ভাবে দিনটি কাটাতে পরে আমরা বেশ খুশি।
অপর দিকে পৌর সেবক কল্যান সমিতির পিকনিকে লটারি কিনে প্রথম পুরষ্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি জিতেন স্যানিটারী ইন্সপেক্টর ফিরোজ আল মাহামুদ সোহেল। উক্ত টিভিটি সেবক কল্যাণ সমিতিকে উপহার হিসাবে প্রদান করেন তিনি। রবিবার সকালে প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমার মাধ্যমে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে টিভিটি তুলে দেয়া হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন কনর্জাভেন্সি ইন্সপেক্টর দোলন বড়ুয়া, সুপারভাইজার বিপ্লব তালুকদার।
