নিজস্ব প্রতিবেদক
পার্বত্য শহর রাঙামাটিতে শিশু সাংবাদিকদের নিয়ে কর্মশালা করেছে হ্যালো। দেশের প্রধান অনলাইন পোর্টাল বিডিনিউজ এবং ইউনিসেফ এর এই কর্মসূচীতে এর আগের কর্মশালায় অংশ নেয়া ২০ শিক্ষার্থীর মধ্যে ১০ জন অংশ নেন। শহরের আইসিডিপি মিলনায়তনে শনিবার দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন কর্মশালায় অংশ নেয়া শিক্ষার্থীদের প্রথমে সাংবাদিকতা ও রিপোর্টিং সংক্রান্ত নানান শিক্ষা প্রদানের পর মাঠে নিয়ে যাওয়া হয় হাতে কলমে রিপোটিং-ভিডিও গ্রহণ ও সম্পাদনা শেখাতে। এসময় শিশু সাংবাদিকরা রাঙামাটি পার্ক ও রাঙামাটি শহীদ মিনারে গিয়ে নিজেরা বিভিন্ন প্রতিবেদন তৈরি করেন।
প্রশিক্ষক কার্যক্রম পরিচালনা করেন বিডিনিউজ এর হ্যালো প্রোগ্রামের কোঅর্ডিনেট সৈয়দা মৌ জান্নাত। কর্মশালা পরিচালনায় সহযোগিতা করেন তানিয়া এ্যানি ও রায়হান সাইদ।
বিডিনিউজ’র এই হ্যালো..’র এই কর্মসূচীটি দেশের ২৪ টি জেলার শিশু সাংবাদিকদের নিয়ে পরিচালিত হয় ইউনিসেফ’র সহযোগিতায়। এর আগে পার্বত্য জেলা রাঙামাটিতে দুইদিন ব্যাপি কর্মশালায় অংশ নিয়েছিলো ২৪ জন শিক্ষার্থী,যাদের সবার বয়সই ১৮ বছরের কম।
