জিয়াউল জিয়া ॥
রাঙামাটি বাজারেগুলোতে মাত্র ২ সপ্তাহের ব্যবধানে ফের বাড়লো ডিম ও ব্রয়লার মুরগির দাম। দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষ জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে। রবিবার সকালে শহরের বনরূপা বাজারে ঘুরে দেখা যায় ২ সপ্তাহ আগে ১০০ টাকায় ১১ ডিম পাওয়া গেলেও আজ ১০০ টাকায় ৮ ডিম পাওয়া যাচ্ছে। অন্যদিকে গত ২ সপ্তাহ ১ কেজি ব্রয়লার মুরগি বিক্রি কেজি বিক্রি হতো ১৪০-১৫০ টাকায়। আজ বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি। ডিম ও ব্রয়লার মুরগি কিনতে আসা ক্রেতারা জানায়, যেভাবে ডিম ও মুরগীর দাম বাড়ছে তাতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের না খেয়ে থাকতে হবে। দিন দিন নানা অযুহাতে দাম বেড়েই চলছে।

ব্যবসায়ীরা বলেন, পোল্ট্রি ফিডের দাম বৃদ্ধির কারণে ডিম উৎপাদনের খরচ বেড়েছে। একই সাথে ছোট মুরগীর বাচ্চাও দাম বেড়ে যাওয়ার বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কিনা বেশি বলে বেশি বিক্রি করতে হচ্ছে। এতে প্রান্তিক খামারিরা ক্ষতির মুখেও হলেও মুনাফা করে নিচ্ছে বড় খামারি।
বনরুপায় ডিম ব্যবসায় মো. ইসহাক আলী জানান, ডিমগুলো আমরা চট্টগ্রাম থেকে কিনে আনি। সেখানে বাড়তি দামে কেনার কারনে আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। পাইকারী ব্যবসায়ী আমাদের বলেছে ডিমের উৎপাদন কমে যাওয়ায় ও খাবারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে দাম বেড়েছে।
বনরুপা বাজারে ব্রয়লার মুরগি বিক্রেতার মো. মনসুর আহম্মদ বলেন, গত ২ সপ্তাহ আগে হঠাৎ মুরগির দাম কমে যাওয়ার ছোট ব্যবসায়ী ক্ষতির মুখে পড়ে। ক্ষতির কারণে অনেক খামারি নতুন করে মুরগির বাচ্চা না তোলায় এবং বাচ্চা দাম বৃদ্ধি পাওয়া বাজারে এই অবস্থা।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং বাড়ানো হয়েছে। কেউ মজুদ করছে কিনা সেটাও দেখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
