নানিয়ারচর প্রতিনিধি
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে নেন্সি চাকমা (১৮) নামের রাঙামাটি সরকারি কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার দুপুরে নানিয়ারচরের ঘিলাছড়ি ইউনিয়নের হাজাছড়ি নামক এলাকায় পাথর বোঝায় ট্রাকের সাথে এই মোটর সাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নেন্সি চাকমা বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলী এলাকার জ্যোতিময় চাকমার মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে পাথর বোঝায় ট্রাক (ফেনী ট-১১-০৯৩১) এর সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হলে এসময় মোটর সাইকেল আরোহী সড়কে পড়ে যায়। মারাত্মক জখম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানায়, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় একজন কলেজ ছাত্রী নিহত হয়েছে। তার মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে রাখা হয়েছ। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে এবং পুলিশ ট্রাকটি উদ্ধার করলেও বর্তমানে ট্রাকের চালক পলাতক রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
