পানছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির পানছড়িতে গাঁজাসহ একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটক ব্যক্তি মো. আব্দুস সাত্তার (৫৮)। সে উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত হোসেন মিয়া’র সন্তান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে ওসি মো: হারুনুর রশিদের নেতৃত্বে আব্দুস সাত্তারেরর নিজ বাড়ি থেকে ৫৪০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে পূর্বের আরো ৪টি মাদক মামলা রয়েছে। সে জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করলে গোপন সংবাদ পেয়ে তাকে আটক করি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অত্র থানায় একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছি। এছাড়াও তিনি জানান, মাদকমুক্ত সমাজ গড়তে বাংলাদেশ পুলিশ সদা সতর্ক অবস্থানে আছে ও থাকবে।
