রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় পৌরসভার জনগুরুত্বপূর্ণ স্থানে দুই কোটি টাকা ব্যয়ে উচ্চ ক্ষমতাসম্পূর্ণ ১৪৯টি সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন করা হচ্ছে। রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার সময় পৌরসভার ৮নং ওয়ার্ডের সোনাইপুল ও সদুকার্বারীপাড়া এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল আলম কামাল। জানা যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে রামগড় পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন “গ্রীনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে রামগড় পৌর এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন” শীর্ষক প্রকল্পের মাধ্যমে দুই কোটি টাকা ব্যয়ে পৌর এলাকার বাজার, সড়ক, মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্বশানের মত জনগুরুত্বপূর্ণ স্থানে ১৬৫ ওয়াটের সৌর প্যানেলের সাথে ৩০ ওয়াট ক্ষমতা সম্পন্ন ১৪৯টি সড়ক বাতি স্থাপন করা হচ্ছে । পৌর মেয়র রফিকুল আলম কামাল বলেন, ‘শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ’ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে গ্রীণ হাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষে সড়কে সৌরবাতির মাধ্যমে আলোর ব্যবস্থা করা হচ্ছে। ক্রমান্বয়ে পুরো পৌর এলাকায় এ নবায়ন যোগ্য পরিবেশ সম্মত সৌর বিদ্যুতায়িত বাতি স্থাপন করা হবে। এসময় ৮নং পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, ১নং পৌর কাউন্সিলর শ্যামল ত্রিপুরা, পৌর কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
Previous Articleকিশোরীদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু
Next Article রাঙামাটি জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা
