জয়নাল আবেদীন, কাউখালী
কাউখালীর ফটিকছড়ি ইউনিয়নের দুর্গম জনপদ ডোবাকাটা পাহাড়ি গ্রামে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পিং এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি জোনের আওতাধীন দুর্নিবার এগার (১১ ইবি)। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা চলে বিনামূল্যে এ চিকিৎসা সেবা ক্যাম্পিং।
রাঙামাটি জোন, দুর্নিবার এগার এর আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং কার্যক্রম পরিচালনা করেন রাঙামাটি সিএমএইচ এর ডাক্তার মেজর সঞ্জয় কান্ত নাথ, কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিভাগের প্রধান ডা. নাফিস ইমতিয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ফুয়াদ আল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহীনি পার্বত্য চট্টগ্রামে দুর্গম জনপদে পাহাড়ি জনগোষ্ঠীকে নিয়মিত চিকিৎসা সেবার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। সেনাবাহিনী পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এসময় আড়াই শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।
