রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় ৪৩, বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির ব্যবস্থাপনায় স¤প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় ব্যাটালিয়নের আওতাধীন স্থানীয় গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ৮টায় ব্যাটালিয়ন সদরে ১৪০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
সেলাই মেশিন, রিক্সা, টেলিভিশন, ঢেউটিন, খাদ্য সামগ্রী, টিউবওয়েল ও নগদ টাকা বিতরণ করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, রামগড় বিজিবি অতীতেও জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই অঞ্চলের বিভিন্ন উন্নয়ন এবং দুর্যোগে আমরা সবসময় আছি। বিজিবি স্থানীয় গরীব, দুস্থ ও অসহায় জনগোষ্ঠিদের আত্ম-কর্মসংস্থানমূলক কর্মসূচির মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
