মহালছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি মহালছড়িতে মহালছড়ি ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যৌথ উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। রোববার মহালছড়ির সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টা থেকে দুপুর তিনটা পর্যন্ত স্থানীয় গরীব ও দুস্থ পরিবারের মাঝে এ চিকিৎসা সেবা দেয়া হয়।
মেডিকেল ক্যাম্পেইনে মহালছড়ি ৬ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মো. আওরঙ্গজেব মাহবুব নিজে উপস্থিত থেকে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৬ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন, সহকারী পুলিশ সুপার রুবেল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কলিন্স চাকমা, ডা. দীপংকর ধর, ডা. নুনু মারমা, ডা. রুপময় তঞ্চঙ্গ্যা ও ফার্মাসিস্ট রাজীব পালসহ অন্যান্য সহযোগীরা।
দুর্গম পাহাড়ি এলাকায় ৬ এপিবিএন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই যৌথ উদ্যোগকে স্থানীয় জনসাধারণ স্বাগত জানায়। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ নিজেদের দোরগোড়ায় এরূপ উন্নত চিকিৎসা সেবা পেয়ে মহালছড়ি ৬ এপিবিএন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করেন।
