কাপ্তাই প্রতিনিধি
জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অষ্টপরিষ্কারসহ মহতী সংঘদান, পুজনীয় ভিক্ষু সংঘকে পিন্ডদান, চীবর দান এবং ধর্মীয় দেশনার মধ্য দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী নালন্দা বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব।
বিহার পরিচালনা কমিটি এবং দায়ক দায়িকাদের আয়োজনে দানোত্তম কঠিন চীবর দানে সভাপতিত্ব করেন হাটহাজারী মির্জাপুর গৌতমাশ্রম বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ সভাপতি ভদন্ত শাসনানন্দ মহাথের।
এইসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন রুদ্রপুর ধর্মরতœ বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ মহাথের। দানোৎসবে প্রধান সদ্ধর্মদেশক হিসাবে উপস্থিত ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব ভদন্ত বিপুলসেন মহাথের।
এইছাড়া দানোৎসবে সংবর্ধিত হিসাবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন। এইসময় গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহারের অধ্যক্ষ ড. দেবপ্রিয় মহাথের, হাটহাজারী বালুখালী জগৎজ্যোতি বিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথেরসহ বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘরা উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন কর্ণফুলী নালন্দা বিহারের অধ্যক্ষ ভদন্ত সাধনানন্দ মহাথের। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কর্ণফুলী নালন্দা বৌদ্ধ যুব সংঘের সভাপতি রাজু কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন দানোৎসব উদযাপন পরিষদের আহবায়ক স্বপন কুমার বড়ুয়া ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সুমন বড়ুয়া।
এরআগে সকালে দানোৎসবের প্রথম পর্বে সভাপতিত্ব করেন হাটহাজারী রুদ্রপুর ধর্মরতœ বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ মহাথের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া নজরেরটিলা ধাতুরতœ বিহারের অধ্যক্ষ সত্যানন্দ থের।
