কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই উপজেলায় ওয়াগগা ইউনিয়ন এর সাক্রাছড়ি এলাকা থেকে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৫ গ্রাম গাঁজা ও ৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তির নাম মোহন মারমা। সে কাউখালী উপজেলার ঘাগড়া এলাকার বাসিন্দা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন সাক্রাছড়ি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় আটককৃত যুবককে গাঁজা ও দেশীয় তৈরী চোলাই মদ আটক করে। সে এসব মাদকদ্রব্য পরিবহন করছিলো। পরে তাকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা মতে ৩ দিনের জেল এবং অনাদায়ে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করার শাস্তি প্রদান করা হয়। রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু বক্কর ছিদ্দিক এবং কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
Previous Articleবৃহস্পতিবার আসছে রূপনা-ঋতুপর্না,সংবর্ধনার প্রস্তুতি
Next Article সুখবর নেই পাহাড়ের পর্যটনে
