রিকোর্স চাকমা
সাফ জয়ী নারী চ্যাম্পিয়ন টিমের দুই খোলেয়ার রূপনা ও ঋতুপর্ণা চাকমাকে ছাদখোলা গাড়িতে সংবর্ধনা দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তাদের সংবর্ধনার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সাফ জয়ীদের সংবর্ধনা বিষয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, সদর সার্কেল পুলিশ সুপার জাহেদুল হক, মানবাধিকার কর্মী নিরুপা দেওয়ান, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক শফিউল আজম সহ জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে রূপনা ও ঋতুপর্ণা চাকমাকে ঘাগড়া বাজার থেকে খোলা গাড়িতে রাঙামাটি শহরের দোয়েল চত্বর ঘুরিয়ে চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আনা হবে। তারপর সেখানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে।
