বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে তিন বছরের শিশুকে বলৎকারের মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একি সাথে পঞ্চাশ হাজার অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম করাদন্ডের আদেশ দিয়েছে আদালত। আজ সোমবার সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামী হলেন-মো. শরিফুল ইসলাম (১৮)। তারবাড়ি আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে।
আদালত ও আইনজীবি সুত্রে জানাযায়, ২০১৯ সালের ১৮ আগস্ট আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিরাজ কারবারী পাড়ার নুরুল আলম সওদাগরের নির্মাণাধীন ঘরের একটি কক্ষে ভিতরে তিন বছরের শিশুকে জোরপূর্বক পায়ুপথে বলৎকার করেছিলো সাজাপ্রাপ্ত আসামী। পরে ঘটনাটি জানার ভিকটিম শিশুর পিতা বাদী হয়ে আপরাধী মো. শরিফুল ইসলাম’কে আসামী করে আলীকদম থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় দীর্ঘদিন যাচাই বাছাই এবং ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে অপরাধ প্রমানিত হওয়ায় আদালত আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং পঞ্চাশ এক টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রেসকার মো: মাঈনুল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী আইনজীবি বাচিংথোয়াই মারমা বলেন, আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভিকটিমের পরিবার। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
Previous Articleগোলাগুলির শব্দ নেই,শুধু রাতে সীমান্তকাশে ঘোরে মিয়ানমারের ড্রোন
Next Article বৃহস্পতিবার আসছে রূপনা-ঋতুপর্না,সংবর্ধনার প্রস্তুতি
