নিজস্ব প্রতিবেদক ॥
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্তে রাঙামাটি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
সভায় পুলিশ সুপার পূজা কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রাঙামাটি জেলা পুলিশ যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি পূজা উদযাপন কমিটিসহ মনোনয়নকৃত স্বেচ্ছাসেবককেও সজাগ থাকতে হবে। আমাদের মোতায়েনকৃত পুলিশ ছাড়াও সাদা পোশাকে ডিবি ও ডিএসবি মাঠে কাজ করবে। প্রত্যেক পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। আপনারা আমাদেরকে যতবেশি তথ্য দিয়ে সহায়তা করবেন ততবেশি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সরকার প্রদত্ত সকল নির্দেশনা যথাযথাভাবে অনুসরণ করা হবে মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাঙামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক অমলেন্দু হাওলাদার ও সদস্য সচিব রণতোষ মল্লিকসহ বিভিন্ন মন্ডপের পূজা কমিটির নেতৃবৃন্দের সসদ্যগণ উপস্থিত ছিলেন।
