খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকা অবৈধ পথে ভারত থেকে আসা ২৮পিছ ভারতীয় কম্বলসহ ৩জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, পানছড়ির পুচগাং এলাকার নির্মল চাকমার ছেলে এলিন চাকমা(২৩), পানছড়ির অঞ্জপাড়া এলাকার লাচাই মগের ছেলে ক্যাজরি মগ(২৪) ও জেলা সদরের গঞ্জপাড়া এলাকার মংজাই মগের ছেলে অং সাপ্রু মং(৩৫)।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ভারতীয় কম্বলগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। যার বাজার মুল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
