নানিয়ারচর প্রতিনিধি ॥
নানিয়ারচরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নানিয়ারপর উপর বাজার এলাকায় এই সম্প্রীতি সমাবেশ আয়োজন করা হয়।
সম্প্রীতি সমাবেশে নানিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান। এতে নানিয়ারচর ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির নেতৃবৃন্দসহ ইউপি সদস্য ও উপজেলার সদর বাজারে সকল সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসময় বলেন, নানিয়ারচরে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। দীর্ঘদিন যাবৎ তারা একে-অপরের সাথে সুখ, দুঃখ ভাগাভাগি করে বসবাস করে আসছে। এখানকার সামাজিক সম্প্রীতি দেশের জন্য দৃষ্টান্তমূলক। এখানকার সকল সম্প্রদায়ের মানুষ চমৎকারভাবে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের এই সম্প্রীতি ধরে রাখতে হবে।
