রাঙামাটিতে জন্মাষ্টমীর র্যালি উদ্বোধনকালে দীপংকর
জিয়াউল জিয়া
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য বিভিন্ন সময় ইস্যু তৈরি করা হয়েছে। বিভিন্ন ইস্যুর মধ্যে সহজ ও সস্তা ইস্যু হচ্ছে সাম্প্রদায়িক সংঘর্ষ ঘটনো।
শুক্রবার সকালে রাঙামাটি শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সনাতনী সমাজের ব্যানারে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম জন্মতিথি উদযাপন উপলক্ষে করা হয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্জে¦ালন, আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রার বের করা হয়।
দীপংকর তালুকদার আরও বলেন বাংলাদেশ যেন আবারো অস্থিরতার মধ্যে পড়ে, দেশে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকে এই জন্য বার বারই সংখ্যালগু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুণ দেয়া হচ্ছে নির্যাতন করা হচ্ছে। এই সকল অপশক্তির বিরুদ্ধে সরকার বসে নেই। এই সকল অপশক্তিকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখামুখি করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তরা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস। কারণ ভগবান বা সৃষ্টিকর্তার জন্ম বা মৃত্যু হয় না। দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আসলে পৃথিবীতে যখন পাপ বেড়ে গিয়েছিল তখনই শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। প্রত্যেক ধর্মের মূল বার্তা একটিই। সেটি হচ্ছে শান্তি।
আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন সমন্বয় কমিটির সভাপতি বাবলা মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. ফেরদৌস ইসলাম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন প্রমুখ।
