নিজস্ব প্রতিবেদক, লংগদু ।।
রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর (৩৭ বিজিবি) জোনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, নগদ আর্থিক অনুদান ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সোমবার সকাল সকাল সাড়ে এগারটার সময় রাজনগর বিজিবি জোনের প্রাঙ্গণে ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে ৫০ জন গরীব ও হত দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল,চিন, আলু,লবন, তেলসহ নিত্যপণ্য সামগ্রী ও ১৬ জনের মাঝে নগদ আর্থিক অনুদান এবং দিনব্যাপি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজানগর জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসি, এতে আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মো. রসুল আমিন,(আর এমও),সহকারী পরিচালক, মো. হাফিজুর রহমানসহ অনান্য বিজিবি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
