রাঙামাটিতে প্রতিভা ক্রিকেট ক্লাবের নতুন কমিটি গঠন ও উক্ত সংগঠন হতে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে। শুক্রবার বিকেলে রাঙামাটি শহরের কাঁঠালতলীস্থ ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স হল রুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রতিভা ক্রিকেট ক্লাবের সিনিয়র সদস্য বিপুল ত্রিপুরা। এতে আরো উপস্থিত ছিলেন প্রতিভা ক্রিকেট ক্লাবের সভাপতি সাইদুল হক মৃধা বশিরসহ অন্যান্য সদস্যবৃন্দ। সাধারণ সভা শেষে সকলের সম্মতিক্রমে প্রতিভা ক্রিকেট ক্লাবের সাবেক সভাপতি মো. আবু তৈয়বকে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে পুনরায় নির্বাচিত করা হয় এছাড়াও প্রতিভা ক্রিকেট ক্লাবের আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে অত্র সংগঠনের সভাপতি নির্বাচিত হয় মো. জসিম উদ্দিন। এছাড়াও সকলের সম্মতিক্রমে সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম ও অর্থ সম্পাদক ইয়াছিন মিশুকে নির্বাচিত করা হয়। এসময় অতিথিবৃন্দ ও প্রতিভা ক্রিকেট ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।(বিজ্ঞপ্তি)
