থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচি উপজেলা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে আওতায় তালিকাভুক্তদের ছবিতোলা কার্যক্রম শুক্রবার থেকে শুরু হয়েছে। উপজেলা ৪ টি ইউনিয়নের পর্যায়ক্রমে আগামী ২২ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। শুক্রবার সকালে থানচি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে নতুন ভোটার তালিকায় অন্তুর্ভুক্তদের ছবি তোলা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা (অ:দা:) তরুণ কুমার চাকমা।
তরুণ কুমার চাকমা জানান, থানচি উপজেলা চারটি ইউনিয়নের ২২৫০ (দুই হাজার দুইশত পশ্চাশ) জনে নতুন ভোটার তালিকা জন্য আবেদন করা হয়েছে। অনলাইন ও অফলাইনে আবেদনের প্রেক্ষিতে ১২ আগস্ট হতে ২২ আগস্ট ১০ দিনব্যাপী চারটি ইউনিয়নের ছবি তোলা হবে ।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা তরুণ কুমার চাকমা, সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংপ্রু ম্রো, সংরক্ষিত ইউপি সদস্যা নুচিংপ্রু মারমা, হ্লাহ্লায়ি মারমা, র্যিকো ম্রো, থানচি হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চশৈউ মারমাসহ ইউপি মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
