নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন অভিলাষ ক্রিকেট ক্লাবকে আসবাবপত্র বিতরণ করেছে রাঙামাটি পৌরসভা। রবিবার বিকাল সাড়ে পাঁচটায় তবলছড়িস্থ অভিলাষ ক্রিকেট ক্লাবে আসবাবপত্র তুলে দেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। ক্লাবের কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র প্রদান করা হয়।
এসময়ে অভিলাষ ক্রিকেট ক্লাবের সভাপতি মো. হুমায়ন কবীর, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, ক্লাবের উপদেষ্টা কাজী জালোয়া, সহ-সভাপতি সেলিম উল্লাহ, সহ-সভাপতি আউয়াল আজম, সাধারণ সম্পাদক তৌহিদ হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান কবীর, মো. রহিম সাংগঠনিক সম্পাদক অপু, প্রচার সম্পাদক ওমর ফারুকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় পৌর মেয়র অভিলাষ ক্রিকেট ক্লাবকে তাদের ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতেও আরো ভালো খেলা উপহার দেয়ার আহ্বান জানান।
