এম. সুজন, নানিয়ারচর ॥
রাঙামাটির নানিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট সকল শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
এতে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন খাদ্য মন্ত্রণায়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি ২৯৯ নং আসনের এমপি দীপংকর তালুকদার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, জেলা পরিষদের সদস্য অইসুই ছাইন চৌধুরী ও ইলিপন চাকমাসহ দলটির নেতা কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, পাহাড়ে যারা অবৈধ অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি করে তাদের অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের বিরুদ্ধে প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকুক এবং আমরা এই অভিযানের সফলতা কামনা করি। বক্তব্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ জাতীয় শোক দিবস ১৫ আগস্টে সকল শহীদদের স্মরণের স্মৃতি আলোকপাত করে বিশদ বক্তব্য রাখেন দীপংকর তালুকদার।
