মানিকছড়ি প্রতিনিধি ॥
মানিকছড়িতে ফল বাগান ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও চারা বিতরণ করা হয়েছে। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ‘হালদা নদীর উৎপাদনশীলতা বৃদ্ধি ও হালদা উৎসের পোনার বাজার সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়ির হালদা পাড়ে তামাক চাষির বিকল্প আয়ের উৎস হিসেবে কৃষকের প্রশিক্ষণ ও চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার গোরখানায় সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)’র ব্যবস্থাপনায় ২ দিনব্যাপী প্রশিক্ষণে অর্ধশতাধিক কৃষককে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, আইডিএফের কৃষি কর্মকর্তা মো. আজমারুল হক, আইডিএফের মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান এবং প্রকল্প ব্যবস্থাপক আবদুল্লাহ আন নূর। এসময় আইডিএফ’র উপ-সহকারী কৃষি উন্নয়ন কর্মকর্তা মো. রুবেল হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও বিগত কয়েক বছর যাবৎ হালদার উজান উপজেলার বাটনাতলী, গোরখানা, যোগ্যাছোলা, আছাদতলী এলাকায় তামাক চাষিদের বিকল্প জীবিকায়ন সৃষ্টির লক্ষে কৃষকের মাঝে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান, সবজি বীজ, মাছের পোনা, মুরগীর বাচ্চা, উন্নত প্রজাতির তরমুজ, পেঁপে, আম, কাঁঠাল, শরিফাসহ বিদেশি ফল রামবুটান ও ড্রাগনে চারা বিতরণ করে আসছে সংস্থাটি।
