এম. সুজন, নানিয়ারচর ॥
রাঙামাটির নানিয়ারচরে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ইউএনও মো. ফজলুর রহমানের সভাপতিত্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার ও ইউপি চেয়ারম্যান এবং সচিবরাসহ অন্যান্যরা।
সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে পাহাড়ি জনপদে জটিলতা সমস্যা সমাধান বিষয়ে আলোকপাত করে সকলের সহযোগিতা চেয়ে বক্তব্য দেন বক্তারা।
