সাইফুল হাসান ॥
বিশ^নবী হযরত মুহাম্মদ (সা:) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা:) কে নিয়ে ভারতের বিজেপি সরকারের দুই নেতা অবমাননাকর মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের আয়োজনে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা হাজী শরীয়ত উল্ল্যাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, বায়তুল শরফ মাদ্রাসার প্রিন্সিপেল মাওলানা শামসুল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক উমর ফারুক।
মানববন্ধন থেকে বক্তরা বিজেপি নেতাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, মহানবী সকল মুসলমানের প্রাণ। মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কোন প্রকার কটুক্তি সহ্য করবে না বিশে^র মুসলমানরা। মানববন্ধন থেকে এই দুই নেতার গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানান বক্তারা।
