নিজস্ব প্রতিবেদক ॥
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম ও কাজী নজরুল ইসলামের ১২৩তম জয়ন্তী উপলক্ষে ‘যাত্রা পথের আনন্দ গান’ শিরোনামে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার রাঙামাটিস্থ শিল্পকলায় বিকাল ৫টায় অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন শব্দচাষ।
আলোচনায় কবি সুকৃতি ভট্টাচার্য কাজী নজরুল ইসলামের দ্রোহ ও সাম্যের নজরুল কে তুলে ধরেন। কবি মনির আহাম্মেদ তার বক্তব্যে রবী ঠাকুরের শিক্ষা দর্শন ও সুনীল কান্তি দে গানে গানে রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করেন। এই চর্চায় আরো যতœবান হয়ে প্রজন্মের দায়বদ্ধতা আলোকপাত করেন।
সভাপতিত্ব করেন শব্দচাষ রাঙামাটির সভাপতি সুরাইয়া রুমা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন- হিমু বাপ্পি, সুরাইয়া রুমা, ফাল্গুনী দাশ, জান্নাতুল, নিশা চাকমা, কাওসার আহমেদ, দিদার আলম, মৌমিতা বড়ুয়া এবং কামরুল হাছান। গান পরিবেশন করেন- ফাল্গুনী দাশ ও স্বপন দে। কামরুল হাছান ও রুকসানা আক্তারের সঞ্চালনায় পালন করা হয় কবিদ্বয়ের স্মরণে জয়ন্তী।
