মহালছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা হেডম্যান পাড়া গ্রামে বাংলা নববর্ষ বরণ অর্থাৎ মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উপলক্ষে মিলেনিয়াম স্পোটিং ক্লাবের উদ্যোগে ‘রিলং পোঃয়ে’ (জলকেলী) উৎসব জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে।
সোমবার বিকাল ৪টায় মিলেনিয়াম ক্লাবের সভাপতি মনশা মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী, ইউপি সদস্য উষাপ্রুু মারমা, সাথা কার্বারি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) মহালছড়ি উপজেলা শাখার সভাপতি নীল রঞ্জন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
জলকেলী অনুষ্ঠান শেষে সাংগ্রাই উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সন্ধ্যায় রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম থেকে আগত শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
