জিয়াউল জিয়া
স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বাল্য বিবাহ, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার, অপহরণ, নারী নির্যাতন এবং মাদক সেবন প্রতিরোধে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে।
সোমবার সকালে শহরের রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম (প্রশাসন ও অর্থ), কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ারুল হাসান ও বিদ্যালয়ের ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীদের ইন্টারটের নিরাপদ ব্যাবহার, কেউ বিপদে ফেললে প্রতিকারের উপায়, বল্য বিবাহ রোধে করনীয় সম্পর্কে অহহিত করা হয়। নারী ও শিশু নির্যাতনের ঘটনায় পুলিশকে জানাতে অনুরোধও জানানো হয়।
এই বিষয়ে শিক্ষার্থীরা বলেন, এই মতবিনিময় সভার মাধ্যমে তারা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছে এবং ইন্টারনেট ব্যবহারে তারা আরও সতর্ক হবে বলে জানান।
