ডেস্ক রিপোর্ট ॥
‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্টসমন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এই প্রতিপাদ্যকে নিয়ে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যেগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, বাজাসকপ ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বিশ^ অটিজম সচেতনতা দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। উক্ত দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ওমর ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রবর্তক চাকমা সদস্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও আহবায়ক সমাজ সেবা অধিদপ্তর, ঝর্ণা খীসা সদস্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, দিপ্তীময় তালুকদার সদস্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রুপনা চাকমা সহকারি পরিচালক সমাজসেবা অধিদপ্তর ও বিশ^জিৎ চাকমা সহকারি পরিচালক সমাজসেবা অধিদপÍর ।
বক্তারা বলেন, অটিজম শিশুদেরকে পারিবারিক বোঝা মনে না করে বিশেষভাবে আদর যত্ন করে গড়ে তুলতে হবে যাতে পরিবারে সমাজে স্বাভাবিক শিশুর মত মিলেমিশে গড়ে উঠতে পারে সেই বিষয়ে সকলকে এগিয়ে আসতে হবে। অটিজম শিশুদের কোনভাবে অবজ্ঞা, অবহেলা করা যাবে না। পারিবারিক, সামাজিকভাবে ও দেশের জন্য যাতে ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদেরকে সম্পদে পরিণত করতে হবে এ বিষয়ে বর্তমান সরকার তাদের প্রতি সুদৃষ্টি রেখেছে। অটিজম শিশুদের চিকিৎসা বিষয়ে বিশ^ব্যাপি গবেষণা চলমান আছে হয়তো একদিন উদ্ভাবিত হবে সেই দিনের প্রতিজ্ঞায় থেকে বিশেষ সুবিধা প্রদানসহ সবাইকে যত্নশীল হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে প্রতিবন্ধিদের হুইল চেয়ার, ক্যান্সার রোগীদের এককালিন আর্থিক অনুদান ও প্রতিবন্ধি শিশুদের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
